সর্ষে বাটার পর রান্নায় ব্যবহার করলে তেতো না হয় তার অনেক টিপস অনেকজন দেন l একসাথে এত টিপস আশা করি কেউ দেন না l আমার এক্সপেরিমেন্ট করা কিছু টিপস দিলাম l
সর্ষে বাটার পর রান্নায় ব্যবহার করলে তেতো হয় l তবে সব সর্ষে যে তেতো হয় তা নয় l কিছু প্রকার এর সর্ষেই তেতো হয় l প্রথম দিন পেস্ট করে দেখলেন সেটাতে তেতো ভাব আছে, পরের দিন থেকে সেটা নিচের টিপস অনুযায়ী পেস্ট করুন l
টিপস : Pomy Sandy ( Subarna's Corner)
------------------------------------------------------------------
আমি কি কি ভাবে সর্ষে পেস্ট করি তার নমুনা দিলাম :-
1) আমি সর্ষে বাটার সময় তাতে বিট নুন ( গুড়ো বিট নুন এর চেয়ে গোটা বিট নুন দিলে ভালো হয় ) , গোল মরিচ, ভিনেগার দিয়ে পেস্ট করি l এতে সর্ষে তেতো হয় না l
2) কখনো আবার আমি সর্ষে , কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করি l এতেও কোনোদিন আমার সর্ষের পেস্ট তেতো হয় নি l
3) সর্ষে, অল্প টক দই, লংকা পেস্ট করি l এতে তেতো ভাব থাকে না সর্ষে তে l
4) পিয়াজ, রসুন, সর্ষে পেস্ট করলে তো কোনো কথাই না l তেতো ভাব তো দূরের কথা, মশলাটার স্বাদই খুলে যায় l
5) শুকনো লঙ্কা, টমেটো, সর্ষে পেস্ট করি l এতেও কোনোদিন আমার সর্ষের পেস্ট তেতো হয় নি l
6) সর্ষের তেল, সর্ষে, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার অল্প দিয়ে পেস্ট করি l ভালো স্বাদ আসে l
7) অনেকটা সর্ষের সাথে অল্প পোস্ত নিন, নুন, লঙ্কা দিয়ে বেটে নিন l স্বাদ, সুগন্ধ সব বজায় থাকবে l
8) সর্ষে, আদার পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো, পেস্ট করে দেখেছি তেতো ভাব থাকে না l
9) একে বারেই পিওর টেস্ট পেতে সর্ষে অল্প কাঠ খোলাই ভেজে নিন l খুব হালকা আঁচে এ অল্প ভাজুন l ভাজা হলে তাতে শুকনো লঙ্কা, সর্ষের তেল, কাঁচা হলুদ ( না পেলে গুঁড়ো হলুদ) দিয়ে পেস্ট করুন দারুন একটা এরোমাটিক স্বাদ পাবেন l
10) সর্ষে ভিনেগার এ ভিজিয়ে রাখুন ১ ঘন্টা, ভিনেগার না থাকলে লেবুর রস এ ভিজিয়ে রাখুন l নুন দিয়ে বেটে নিন l এক চিমটি হলুদ দিতে ভুলবেন না l
------------------------------------------------------------------
বিশেষ দ্রষ্ট্রব্য :
দয়া করে আমার এক্সপেরিমেন্ট করা টিপস গুলো নিজের বলে চালাবেন না l
------------------------------------------------------------------
** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks¬if_t=like
---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ----------





