Tuesday, 16 May 2017

সর্ষে যাতে তেতো না হয় তার টিপস (Pomy Sandy / Subarna's Corner)




 সর্ষে বাটার পর রান্নায় ব্যবহার করলে তেতো না হয় তার অনেক টিপস অনেকজন দেন l একসাথে এত টিপস আশা করি কেউ দেন না l আমার এক্সপেরিমেন্ট করা কিছু টিপস দিলাম l

সর্ষে বাটার পর রান্নায় ব্যবহার করলে তেতো হয় l তবে সব সর্ষে যে তেতো হয় তা নয় l কিছু প্রকার এর সর্ষেই তেতো হয় l  প্রথম দিন পেস্ট করে দেখলেন সেটাতে তেতো ভাব আছে, পরের দিন থেকে সেটা নিচের টিপস অনুযায়ী পেস্ট করুন l

টিপস : Pomy Sandy ( Subarna's Corner)

------------------------------------------------------------------

আমি কি কি ভাবে সর্ষে পেস্ট করি তার নমুনা দিলাম :-

1) আমি সর্ষে বাটার সময় তাতে বিট নুন ( গুড়ো বিট নুন এর চেয়ে গোটা বিট নুন দিলে ভালো হয় ) , গোল মরিচ, ভিনেগার দিয়ে পেস্ট করি l এতে সর্ষে তেতো হয় না l

2) কখনো আবার আমি সর্ষে , কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করি l এতেও কোনোদিন আমার সর্ষের পেস্ট তেতো হয় নি l

3) সর্ষে, অল্প টক দই, লংকা পেস্ট করি l এতে তেতো ভাব থাকে না সর্ষে তে l

4) পিয়াজ, রসুন, সর্ষে পেস্ট করলে তো কোনো কথাই না l তেতো ভাব তো দূরের কথা, মশলাটার স্বাদই খুলে যায় l

5) শুকনো লঙ্কা, টমেটো, সর্ষে পেস্ট করি l এতেও কোনোদিন আমার সর্ষের পেস্ট তেতো হয় নি l

6) সর্ষের তেল, সর্ষে, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার অল্প দিয়ে পেস্ট করি l ভালো স্বাদ আসে l

7) অনেকটা সর্ষের সাথে অল্প পোস্ত নিন, নুন, লঙ্কা দিয়ে বেটে নিন l  স্বাদ, সুগন্ধ সব বজায় থাকবে l

8) সর্ষে, আদার পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো, পেস্ট করে দেখেছি তেতো ভাব থাকে না l

9) একে বারেই পিওর টেস্ট পেতে সর্ষে অল্প কাঠ খোলাই ভেজে নিন l খুব হালকা আঁচে এ অল্প ভাজুন l ভাজা হলে তাতে শুকনো লঙ্কা, সর্ষের তেল, কাঁচা হলুদ ( না পেলে গুঁড়ো হলুদ) দিয়ে পেস্ট করুন দারুন একটা এরোমাটিক স্বাদ পাবেন l

10) সর্ষে ভিনেগার এ ভিজিয়ে রাখুন ১ ঘন্টা, ভিনেগার না থাকলে লেবুর রস এ ভিজিয়ে রাখুন l  নুন দিয়ে বেটে নিন l  এক চিমটি হলুদ দিতে ভুলবেন না l

------------------------------------------------------------------

বিশেষ দ্রষ্ট্রব্য :

দয়া করে আমার এক্সপেরিমেন্ট করা টিপস গুলো নিজের বলে চালাবেন না l
------------------------------------------------------------------

** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l

https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks&notif_t=like

---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ----------

Monday, 16 January 2017

Gajari Patispta



 ** গাজরী পাটিসাপ্টা **
অনেক রকম পাটিসাপ্টা তো খেয়েছেন l এবার পিঠে পার্বনে নতুন ধরণের পাটিসাপ্টা খেয়ে দেখুন l

রেসিপি : Pomy sandy
ফটো এন্ড প্রেসেন্টেশন : Pomy sandy ( Subarna's Corner)

-----------------------------------------------------------------

উপকরণঃ-

গোবিন্দভোগ চালের গুঁড়ো - ১ কাপ,
ময়দা - ১/২ কাপ,
সুজি - ১/২ কাপ,
দুধ - ১/২ কাপ,
নারকেলের জল - ১ কাপ,
বাড়িতে বানানো গাজরের হালুয়া - এক মাঝারি বাটি,
নলেন গুড় - ২ কাপ,
রিফাইন্ড তেল - পরিমানমতো,
এক চিমটি নুন,

প্রণালীঃ-

প্রথমে একটা বাটিতে চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ, নারকেলের জল, এক চিমটি নুন, গুলে নিন।

একটা নন স্টিক তাওয়া আঁচে দিয়ে তাতে অল্প তেল ব্রাশ করে নিন, একদম অল্প তেল শুধু তাওয়া টা কে গ্রীজ করার জন্য যতটুকু লাগে ততটুকুই তেল দিন।

তাওয়া অল্প গরম হলে গোল চামচ দিয়ে পরিমানমতো মিশ্রন নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে দ্রুত চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা ও গোল শেপ করে নিন।

এবার মিশ্রনের সাইড দিয়ে অল্প অল্প তেল ছড়িয়ে দিন l আঁচ অল্প থাকবে, কিন্তু ঢাকনা দেবেন না, তাতে পাটিসাপটার ক্রিসপি ভাবটা কম হয়ে যাবে l

পাটিসাপটার নিচের অংশ লালচে হয়ে তাওয়া থেকে আলগা হয়ে এলে পরিমানমতো গাজরের হালুয়ার পুর পাটিসাপটার মাঝখানে দিয়ে তিনকোনা বা রোল বা পছন্দমত আকারে পাটিসাপটা ভাঁজ করে দিন বা মুড়ে দিন l

এবার সাবধানে তুলে ফেলুন l এভাবেই প্রতিটা পাটিসাপটা বানান।

একটা পাটিসাপ্টা কে তিন টুকরো করে কেটে নিন l একটা প্লেট এ সাজিয়ে দিন l এবার এর ওপর নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করুন গাজরী পাটিসাপ্টা l

 -----------------------------------------------------------------

---- টিপস :-

** এক চিমটি নুন দিলে কখনোই রান্না খারাপ হয়ে যাবে না , বরং মিষ্টি রান্নায় স্বাদ আরও বাড়বে l

** মনে রাখবেন তাওয়া যেন কোনভাবেই বেশী গরম না হয়ে যায়, যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে একটু জল ছিটিয়ে মুছে দেবেন, অতিরিক্ত গরম হয়ে গেলে সরাসরি ট্যাপের জলের নিচে দিয়ে ঠান্ডা করে নেবেন ও পুনরায় তেল গ্রীজ করে পাটিসাপ্টা বানানো শুরু করবেন।

------------------------------------------------------------------------------------------------------------------------------------







** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l

https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks&notif_t=like

---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না --------